রমাদানের আমল রুটিন
রমাদান রিলেটেড যত বই পড়েছি, প্রায় সবগুলোর টপিক একই— রমাদান মাসের ফজিলত
সিয়ামের গুরুত্ব ও বিধান
সিয়াম ভঙ্গের কারণ
শেষ দশকের ইবাদত
কিয়ামুল লাইলের গুরুত্ব
কুরআনের মহিমা
বেশি বেশি দু‘আ করা ইত্যাদি।
অনেকেই হয়তো রমাদানের রুটিন আগেই সাজিয়ে ফেলেছেন। বোনেরা আমলের দিক দিয়ে অনেক এগিয়ে—এই সুধারণাই রাখি। তবুও আমার মতো যারা গাফেল আছি, তাদের জন্য সহজ একটা রমাদান প্রস্তুতির রুটিন সাজালাম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্
আল্লাহর কাছে দু‘আ করুন
ইয়া আল্লাহ! আমাকে রমাদান পর্যন্ত নেক হায়াত দান করুন। আফিয়াতের সাথে বাঁচিয়ে রাখুন। এই রমাদান যেন আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ রমাদান হয়। শারীরিক ও মানসিক অসুস্থতা, পেরেশানি ও আলসেমি থেকে আমাকে হেফাজত করুন। আমাকে আপনার কৃতজ্ঞ ও নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমার জীবনকে বানিয়ে দিন রমাদানের মতো, আর মউতকে বানিয়ে দিন ঈদের মতো।
ফরজ ইবাদতে যত্নবান হন
নফলের আগে ফরজ ঠিক করুন। নামাজে খুশু-খুযু রাখার চেষ্টা করুন। সিজদায় সময় দিন। নিজেকে বুঝান—আপনি আরশের অধিপতির সামনে দাঁড়াচ্ছেন।
প্রতিদিন কুরআনের সাথে সময় দিন
শুরু করুন ৫ মিনিট দিয়ে। এক সপ্তাহ পর ১০ মিনিট, এরপর ধীরে ধীরে বাড়ান।
তাজবিদ শুদ্ধ করুন
তাজবিদ ঠিক না থাকলে আগে সেটাই শিখুন।
ইস্তিগফার শুরু করুন
প্রতিদিন ১০০ বার। ধীরে ধীরে বাড়ান।
দুরুদে ইবরাহীম পড়ুন
এটা অস্থিরতা ও মন খারাপ দূর করে ইনশাআল্লাহ।
আযানের জবাব দিন
আযান ও ইকামাতের মাঝের সময় দুআ কবুলের গুরুত্বপূর্ণ সময়।
কাযা ও নফল রোজা
সোম–বৃহস্পতিবার ও আইয়্যামে বীজের রোজা রাখার চেষ্টা করুন।
সপ্তাহে একটি দু‘আ শিখুন
হাদিসে বর্ণিত দুআ মুখস্থ করুন।
গীবত থেকে দূরে থাকুন
অন্যের আমল নষ্ট করে নিজেরটা বাঁচান।
বেহুদা রিলস, গান বাদ দিন
রুহানিয়াত নষ্ট করে।
বয়ান শুনুন
আমলে আগ্রহ না থাকলে ইউটিউবে নসিহত শুনুন।
প্রতিদিন সদকা করুন
১ টাকা হলেও।
তাহাজ্জুদ পড়ুন
সপ্তাহে অন্তত একদিন।
দুআ লিস্ট বানান
নোটবুকে লিখে রাখুন।
বিশেষ টিপস
রমাদান প্ল্যানার হাদিয়া দিন
কুরআনের অনুবাদ হাদিয়া দিন
হিজাব, জায়নামাজ হাদিয়া দিন
প্রতি ঘণ্টায় দু‘আ করার অভ্যাস গড়ুন
সব একসাথে শুরু করবেন না। ধীরে ধীরে এগোন। আল্লাহর কাছে সাহায্য চান। আপনার রব্ব আপনারই অপেক্ষায় আছেন।
